বুধবার, ৫ আগস্ট ২০২৬

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে মহসিন কলেজ ছাত্রলীগের ফিলিস্তিনের পতাকা উত্তোলন

ডেস্ক নিউজ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় মহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে পিলিস্তিনের পতাকা উত্তোলন ও পথযাত্রা করা হয়।

সোমবার (৬ মে) সকালে কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ এর সভাপতিত্ব ও ছাত্রনেতা মাঈন উদ্দিন সোহেল এর সঞ্চালনায় এই কর্মসূচী পালন করা হয়।

এ সময় আনোয়ার পলাশ বলেন, ফিলিস্তিনের নীরিহ নাগরিকদের প্রতি ইসরায়েলি গণহত্যা সহ সংঘটিত সকল মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির লক্ষ্যে বিশ্বব্যাপী শিক্ষার্থীসমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকেরা আন্দোলন করছেন। এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে সারাদেশের শিক্ষার্থীদের নির্ভরতার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহসিন কলেজ ছাত্রলীগ,চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে আমরা আজ এই কর্মসূচি পালন করছি। আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা ফিলিস্তিনের পাশে ছিলাম, আছি, থাকবো।

সঞ্চালনার দায়িত্বে থাকা ছাত্রলীগ নেতা মাঈন উদ্দীন সোহেল বলেন, বিশ্ব আজ শোশক আর শোষিত এই দুভাগে বিভক্ত। ছাত্রলীগ বরাবর শোষিতের পক্ষে কাজ করে। তাই শোষিত  ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয়ার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।আমরা আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে যথেষ্ট তৎপরতার সাথে কাজ করেছি।গণমানুষের অধিকার আদায়ের অন্যতম সংগঠন ছাত্রলীগের একজন কর্মী হিসেবে অতীতের ন্যায় ফিলিস্তিনের পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা রাকিবুল শাহ, সুমন শাহরিয়ার, মোহাম্মদ আনিস, নাজিম উদ্দিন, আব্দুস সোবহান, হাবিবুর রহমান সুজন, নাজমুল হাসান বাপ্পু, সরোয়ার মির্জা, ইমাম হোসেন, লায়লা শিকদার লিপি, তুসমি আক্তার, আবির হোসাইন, জনি দাশ, মোহাম্মদ তুহিন, জালাল উদ্দীন জুবায়ের, শাহাদাত বিন ইকরাম, তারিবুন চৌধুরী, আনোয়ার হোসেন, নিয়াজ মোর্শেদ এনি, মোহাম্মদ ফারবেজ, রাশেদ চৌধুরী প্রমুখ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...