বুধবার, ২৬ আগস্ট ২০২৬

হাড্ডাহাড্ডি লড়াইয়ে আতাউরকে হারিয়ে মিরসরাইয়ে নয়নের জয়

সাফায়েত মেহেদী,মিরসরাই

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন এনায়েত হোসেন নয়ন। বুধবার (৮ মে) রাত ১০টায় ভোট গণনা শেষে মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এই ফল ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, কাপ-পিরিচ প্রতীকে এনায়েত হোসেন নয়ন ৩৩ হাজার ৭০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আতাউর রহমান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৭৬৭ ভোট। এনায়েত হোসেন নয়ন ১২ হাজার ৩০৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া আনারস প্রতীকে ফেরদৌস হোসেন আরিফ পেয়েছেন ৩ হাজার ৪৩৪ ভোট, দোয়াত কলম প্রতীকে উত্তম কুমার শর্মা পেয়েছেন ৩ হাজার ৩৪৬ ভোট এবং মোটরসাইকেল প্রতীকে মোহাম্মদ মোস্তফা পেয়েছেন ৬৬৫ ভোট।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে ৩৮ হাজার ৩৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকে সাইফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়াপাখি প্রতীকে শেখ সেলিম পেয়েছেন ১৬ হাজার ৭৩৭ ভোট। টিউবওয়েল প্রতীকে সালাহ্ উদ্দিন আহম্মদ পেয়েছেন ৩ হাজার ৭৩৮ ভোট এবং তালা প্রতীকে মোহাম্মদ সাইফুল আলম পেয়েছেন ১ হাজার ৭৫১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে উম্মে কুলসুম কলি হাজার ৩১ হাজার ২৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী পেয়েছে ২০ হাজার ৫৭৭ ভোট। পদ্মফুল প্রতীকে বিবি কুলছুমা চম্পা পেয়েছেন ৭ হাজার ৬৭৬ ভোট। ভোটের হার ১৭ শতাংশ।

মিরসরাই উপজেলায় ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭২০ ও নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫৩৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুই জন। ১১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...