চট্টগ্রাম কর্ণফুলীতে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কর্ণফুলীরচরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী জোনের সরকারি পুলিশ কমিশনার (এসি) মো. আরিফ হোসেন।
তিনি বলেন, সামনে রমজান উপলক্ষে পুরাতন ব্রিজঘাটের যানজট ও জুয়ার আসর বন্ধ করা হবে। মাদক ও জুয়ার সঙ্গে কোনো আপোষ নেই। চরপাথরঘাটার যানজট নিরসনে রাস্তা থেকে অবৈধ স্থাপনা সরানো হবে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি তদন্ত মেহেদী হাসান, শিকলবাহা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইদ্রিস বাবুল, চরলক্ষ্যা ইউনিয়নের ইউপি সদস্য আব্দু রহমান, ইউপি সদস্য মো. ফোরকান, ইউপি সদস্য শরীফ নিয়াজী, যুবলীগ নেতা শাহরিয়ার মাসুদ, ওয়াহিদ আদনান মুন্নাসহ প্রমুখ।
ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।
