বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিপুণ চাকমা চোগা (৩৫) নামে এক ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।

এ হত্যাকাণ্ডের জন্য জেএসএস (এমএন লারমা) গ্রুপকে দায়ী করছে ইউপিডিএফ। তবে হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে জেএসএস (এমএন লারমা) গ্রুপ।

ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) বঙ্গলতলী এলাকার সমন্বয়ক আর্জেন্ট চাকমা হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে বোধিপুর এলাকায় একটি অনুষ্ঠান চলছিল।

সেখানে দাঁড়িয়ে কথা বলছিল নিপুণ চাকমাসহ ইউপিডিএফ এর বেশ কয়েকজন সদস্য। হঠাৎ মোটরসাইকেল চালিয়ে সেখানে এসে হাজির হয় প্রতিপক্ষের দুই সন্ত্রাসী। এরপর ব্রাশ ফায়ার করে পালিয়ে যায় তারা। অতর্কিত এ হামলায় ঘটনাস্থলেই প্রাণ যায় নিপুণ চাকমার।

এদিকে হত্যাকান্ডের প্রতিবাদে রোববার (২৫ ফেব্রুয়ারি) বাঘাইছড়ি উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করবে বলে ঘোষণা দিয়েছে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)। অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি।

তবে, নিপুণ চাকমা হত্যার সঙ্গে জেএসএস (এমএন লারমা) কোনভাবেই জড়িত নয় দাবি দলটির বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমার। তিনি বলেছেন, এ হত্যাকাণ্ড ইউপিডিএফের অভ্যন্তরীন কোন্দলের কারণে ঘটতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে বাঘাইছড়ি থানার সার্কেল অফিসার ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল বলেন, এলাকাটি দুর্গম এবং রাত হওয়ায় এখনও ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সাজেকের মাচালং ব্রীজ পাড়ায় ইউপিডিএফ এর দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে একই উপায়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় সন্তু লারমারপন্থী জেএসএস গ্রুপকে দায়ী করে ইউপিডিএফ।

পরে নিহত দীপায়ন চাকমার স্ত্রী এশিয়া চাকমা বাদী হয়ে সাজেক থানায় মামলা করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...