শনিবার, ৮ আগস্ট ২০২৬

রংপুরের কাছে হারলো চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের ৩৪তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮ রানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে রংপুর রাইডার্স।

শুরুতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে টেবিলের শীর্ষে থাকা দলটি।

রংপুরের হয়ে শুরুটা ভালো করে রনি তালুকদার। যদিও খুব বেশি রান করতে পারেননি তিনি। ১৯ বলে ২৫ রান করে শহিদুল ইসলামের শিকার হন এই ওপেনার। রিজা হেনড্রিকস এদিন সফল হননি। ৪ রানে তিনি হারান উইকেট।

তিনে নামা ব্র্যান্ডন কিং ফেরেন ২ রান করে। চারে নেমে থিতু হন সাকিব। অপরপ্রান্তে ৫ রান করে বিদায় নেন নুরুল হাসান সোহান। ছয়ে নেমে সাকিবকে সঙ্গ দেন মাহেদি।

ঝড়ো ব্যাটিং চালাতে থাকেন তিনি। অপরপ্রান্তে ৩৩ বলে পঞ্চাশ পূর্ণ করেন সাকিব। মাহেদির সঙ্গে গড়েন ৩৪ বলে ৬৮ রানের জুটি। সপ্তদশ ওভারে এসে মাহেদিকে বোল্ড করে এই জুটি ভাঙেন বিলাল খান। ১৭ বলে ৪ ছক্কায় ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন রংপুর ব্যাটার।

ফিফটি হাকানোর পর ইনিংস লম্বা করতে পারেননি সাকিব। ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তার ব্যাটে ভর করেই বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহ পায় রংপুর রাইডার্স। চট্টগ্রামকে ১৮৮ রানের লক্ষ্য দেয় নুরুল হাসান সোহানের দল।

চট্টগ্রামের পক্ষে ৪ ওভারে ২৭ রান খরচায় তিন উইকেট নেন রোমারিও শেফার্ড। দুটি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও সালাউদ্দিন শাকিল। একটি উইকেট পান বিলাল খান।

এদিকে ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...