বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩২ জন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

 চট্টগ্রামের আগ্রাবাদ হতে বান্দরবানে পিকনিকে আসা ঢাকা মেট্টো -ব ১৫৭১৭৭ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টায় বান্দরবান জেলা সদরের রেইসা চেকপোস্টের ২০০ গজ আগে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বান্দরবান ভ্রমণ শেষে চট্টগ্রামে ফেরার পথে রেইসা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার স্বীকার হয়,এতে বাসে ৫৫ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলে বাসে থাকা ৩২ জন আরোহী গুরুতর ভাবে আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা যায়।

ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সহযোগিতায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আশে।

আহতদের মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ৬ জন এবং গুরুতর আহত ১০ জনকে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সহকারী সিভিল সার্জন ডাঃ নয়ন সালাউদ্দীন।

আহতরা হলেন উম্মে হানী (২৮),জিয়াবুন নাহার(৪৫),মৌসুমি আক্তার(২৮), নকি(৩), আরোয়া(৫),আবিরা(৪),মুন্না(২৬),তাজিন(৫),ওমর ফারুক(২৯),জান্নাতুল ফেরদৌস (৪০),ইমন(২৫),তাহেরা(৫২),মঈনুদ্দিন (৩৬),তাসলিমা আক্তার (৩৮) বাকিদের নাম পাওয়া যায় নি।

তারা সকলেই একই পরিবারের এবং চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বাসিন্দা বলে জানিয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর বান্দরবান সদর হাসপাতালে আহতদের দেখতে আশেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, পৌর মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম। আহতদের সার্বিক চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...