শনিবার, ৮ আগস্ট ২০২৬

মানসম্মত চিকিৎসক তৈরিতে গুরুত্ব দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ৬ হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবেন শিক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায়। তবে এর আগে নিয়ম না মানায় ৪টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ ও ২টির নিবন্ধন বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে ছয় মেডিকেল কলেজের ২০২৩-২৪ সেশনে ভর্তি প্রক্রিয়ার সকল কার্যক্রম বন্ধ হয়ে গেল।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, ছয়টি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তি করার জন্য উপযুক্ত না।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ভর্তি প্রক্রিয়া স্থগিত হওয়া মেডিকেল কলেজগুলো হলো- উত্তরা আইচি মেডিকেল কলেজ, নর্দান মেডিকেল (ঢাকা), নর্দান মেডিকেল (রাজশাহী), শাহ মাখদুম মেডিকেল কলেজ (ঢাকা), কেয়ার মেডিকেল কলেজ এবং সাভার ও নাইটেঙ্গেল মেডিকেল কলেজ।

এগুলোর মধ্যে কেয়ার মেডিকেল কলেজ এবং সাভার ও নাইটেঙ্গেল মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যেসব বেসরকারি মেডিকেল কলেজের মানের ঘাটতি আছে তাদের চিহ্নিত করা হবে। আর নতুন করে বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে তিনি নন। মানসম্মত চিকিৎসক তৈরিতে গুরুত্ব দেবে সরকার।

স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি জানিয়ে মন্ত্রী বলেন, বেসরকারি মেডিকেল কলেজের আইন পাস হয়েছে। অতীতে আইনের ব্যত্যয় ঘটতে পারে। তবে নতুন মন্ত্রীর আওতায় আমরা কঠোরভাবে অনিয়মগুলো দেখব। মাত্র মন্ত্রীত্ব পেলাম। বিষয়গুলো দেখছি। যেখানে শিক্ষক নেই সেখানের কার্যক্রম বন্ধ করতে হবে। আমরা কোয়ালিটি ডা. তৈরি করব।

সামন্ত লাল সেন বলেন, প্রথম ও দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে এক্রেডিয়েশন পেপার দরকার পড়ে না। তাই আপাতত তাদের ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়নি। ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আমরা নজরে রাখব।

দুই মাসের মধ্যে বিএমডিসির অনুমোদন না নেয়া হলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, বিএমডিসির অনুমোদন না নিয়ে কেউ যেন কার্যক্রম না চালায়। এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...