রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আনোয়ারায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে বাসা ভাড়া ও আর্থিক অনটনের চাপে সয়তে না পেরে গলায় ফাঁস লাগিয়ে মোহাম্মদ ইরফান (২৮) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের ভাই। 

বুধবার ( ৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে ইউনিয়নের বোয়ালিয়া জাফরের ভাড়া ঘর এ ঘটনা ঘটে। রাতেই ঘটনার খবর পেয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে পুলিশ ।

নিহত ইরফান উপজেলার ১১নং জুইঁদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ গিয়াস উদ্দিন এর পুত্র।

এটিকে হত্যাকাণ্ড দাবি করে নিহত ইরফানের ভাই জয়নাল আবেদীন ইমরান বলেন , আমার ভাইকে তারা কিছু দিন আগেও মেরে রাস্তার পাশে ফেলে রেখেছিলো । আমরা হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করি । আমার ভাই তার বৌ ও শশুর বাড়ীর লোকজন মিলে আগে নির্মমভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে জানতে পারি সে বেকার ছিলো । যখন যা পেতো তাই কাজ করতো । ঘটনার দিন শাহানুরকে(স্ত্রী) মারধর করায় একটি রুমে তাকে আটকে রাখা হয় ইরফানকে। পরে রুমের দরজা খুলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে লাশ উদ্ধার করি । বিষয়টি তদন্তাধীন রয়েছে।

জানা যায়, ছয় বছর আগে ইরফানের সাথে বটতলী ৪ নং ওয়ার্ড হাজী আরভান আলীর বাড়ির খায়ের আহমেদ এর মেয়ে শাহানুর আক্তার (২৫) এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় । গত একবছর ধরে বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাফর কলিনিতে ভাড়া থাকতো ।

ইরফানের স্ত্রী শাহানুর আক্তার আক্তার বলেন , বিয়ের পর থেকে ইরফান তেমন কোন কাজ করতো না যখন যে কাজ পেতো তা করতো। অভাব অনটন এর সংসার ছিলো । বাসা ভাড়া বাকি ছিলো ৬ হাজার মত । বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য মারধর করতো । গতকাল রাতেও মারধর করে । এর পর রুমে মধ্যে থেকে আমার কাপড় দিয়ে ফ্যানের সাথে ফাঁস খাই।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন , লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...