রবিবার, ২৩ আগস্ট ২০২৬

অবশেষে সচল আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন 

স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারায় দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এক্স-রে মেশিন চালু করা হয়েছে। এতে রোগীদের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ  বুধবার সকাল থেকে মেশিন সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওলজি) মোহাম্মদ হৃদয়।

তিনি বলেন, রোগীদের সেবা দিতে পেরে ভালো লাগছে । রোগীরাও সেবা পেয়ে খুশি। সরকারি খরচে যাবতীয় সব এক্স-রে স্বল্প সময়ে রোগিরা সেবা গ্রহণ করতে পারবেন এখান থেকে।

সূত্রে জানা যায়, আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে সিএমএসডি থেকে ২০১৩ সালে ৭ লাখ টাকা দামের কোরিয়ান কোম্পানির ৩০০-এমএ মডেলের এক্স-রে মেশিন বরাদ্দ দেওয়া হয়। ২০১৫ সালে যান্ত্রিক ত্রুটির কারণে মেশিনটি অকেজো হয়ে যায়। এতে ৫ বছর ধরে সেবাবঞ্চিত রোগীরা। ২০২০ সালে সিএমএসডি থেকে ৮ লাখ ৮৭ হাজার টাকা দামের ২০০-এমএ মডেলের আরেকটি এক্স-রে মেশিন বরাদ্দ দেওয়া হয়। এটিও চালু করতে না পারায় বাক্সবন্দি পড়ে ছিল। মেশিনটি ২০২২ সালে ইনস্টল করা হলেও মেশিন কেব্‌ল সমস্যার কারণে চালু করা যায়নি। জানুয়ারিতে নতুন একজন এক্স-রে টেকনোলজিষ্ট নিয়োগ দেয়া হলে বুধবার থেকে চালু করা হয়। এখন থেকে রোগীরা সরকারি মূল্যে এখান থেকে এক্স-রে করতে পারবেন।

চাতরী থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা নুরুল আলম (৪৫) জানান, হাসপাতালে এক্স-রে মেশিন চালু হওয়ায় অনেক উপকার হয়েছে। বিশেষ করে দরিদ্র রোগীদের জন্য অনেক সুবিধা হয়েছে। এতোদিন কারো এক্সরে করাতে হলে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে বেশী টাকা দিয়ে এক্স-রে করাতে হতো। নিজে সরকারি মূল্যে স্বল্প খরচে হাসপাতাল থেকে পরিক্ষা করাতে পেরে খুশি লাগছে ।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, দীর্ঘ দিন মেশিনটি বন্ধ ছিলো বর্তমানে যে মেশিনটি চালু করা হয়েছে সেটি এনালগ এক্স-রে মেশিন। তবে ডিজিটাল সি, আর মেশিনের জন্য চাহিদা পত্র পাঠানো হয়েছে। সি. আর মেশিন পেলে এখানে ডিজিটাল মেশিনে এক্স-রে করা সম্ভব হবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...