রবিবার, ২৩ আগস্ট ২০২৬

মিয়ানমারের ছোড়া গোলার আঘাতে বাংলাদেশি সহ নিহত ২

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের মিয়ানমারের ডেকিবুনিয়া ক্যাম্প হতে ছোড়া গুলিতে হোসনে আরা (৪৫) নামে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া গোলার আঘাতে নবী হোসেন (৬৫) নামে একজন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার ( ৫ ফেব্রুয়ারি) দুপর আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের জলপাইতলি এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

আরও পড়ুন রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল

বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া।

তিনি বলেন , বেলা সোয়া ২টার সময় মিয়ার থেকে আসা মর্টারশেল এর বিস্ফোরনে দুইজন নিহত হয়েছেন, তিনি ফোর্সনিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছেন বলে জানান।

গুলিবিদ্ধ মিয়ানমারের ৯ সীমান্তরক্ষীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি

তবে ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য জানান নিহত মহিলার নাম হাসিনা বেগম সে ঘুমধুম ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড জলপাইতলীর এলাকার বাসিন্দ বাদশা মিয়ার স্ত্রী।

ঘুমধুম ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড সদস্য মোঃ আনোয়ান হোসেন জানান, দুপুরে ঘরে ভাত খাওয়ার সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে মর্টারশেল এসে পড়ে বিকট শব্দে বিস্ফোরণ হলে ঘটনাস্থলে তারা মারা যান।

আরো পড়ুন:আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত নারীটিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে এবং মৃত রোহিঙ্গা শ্রমিকের লাশ এখনো ঘটনা স্থলে পড়ে আছে বলে জানায় স্থানীয়রা।এদিকে ঘটনার পর র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...