কর্ণফুলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় জিপের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
আজ সোমবার (০৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে এগারোটার দিকে পিএবি সড়কের বড়উঠান রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাব বেগম (৫৫) কর্ণফুলী উপজেলা বড়উঠান (৮ নম্বর ওয়ার্ড) বালির বাপের বাড়ির আইয়ুব আলীর স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়উঠান শাহমিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু ছৈয়দ রানা।
আরও পড়ুন টানেল সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত ১ , আহত ২
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুদ্দিন বলেন, ওই নারী সকালে বড়উঠান দীঘির পাড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বাড়ি থেকে বের হয়েছিল। ঘটনাস্থলে এসে রাস্তা পার হওয়ার সময় জিপের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থলে আসা কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর বলেন, জিপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
