রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আনোয়ারায় অগ্নিকাণ্ডে শিশুসহ দগ্ধ ৫

ভুস্মিভূত ১৮ বসতঘর

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলার রায়পুরে আগুনে পুড়ে ছাই হয়েছে ১৮ বসতঘর। এই ঘটনায় আহত হয়েছে তিন শিশুসহ ৫জন। 

রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার সময় রায়পুর ইউনিয়নে ১নং ওয়ার্ড উত্তর পড়ুয়া পাড়া এলাকার করিম মাঝির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় জামালের ঘরে অ‌টো রিক্সা চার্জ দেওয়া থে‌কে বৈদ্যুতিক শটসার্কিট হয়ে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে স্থানীয়রা।

আহতরা হলেন, মোহাম্মদ জামাল(৪৫), মোহাম্মদ হেলাল(২৯), নিহা আকতার(১৫), মোহাম্মদ হাসান (১০) ও তানিয়া আকতার (৬)। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলো, মোহাম্মদ জামাল, মোহাম্মদ হেলাল, আবুল কালাম, আবুল কাসেম, আজগর আলী, আমজাদ হোসেন, আনোয়ার, আব্দুস সত্তার, মোহাম্মদ মামুন,  মোহাম্মদ আমির, মোহাম্মদ জসিম, কাইয়ুম,  মোহাম্মদ সেলিম, নুরুল হক, আব্দুল হক, জাহানারা বেগম, আব্দুস সালাম ও মোহাম্মদ ইউছুপের পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর দাবী আকস্মিক এই অগ্নিকাণ্ডে আনুমানিক তাদের ৭০ থেকে ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে জায়গাজমির গুরুত্বপূর্ণ কাগজপত্র।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের দায়িত্বরত নাইম ইসলাম বলেন, গতকাল রাত দেড়টার সময় রায়পুর ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে। দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ৭ লক্ষ টাকা ক্ষতি হয় ৮লক্ষ টাকার মালামাল উদ্ধার হয়।

স্থানীয় ইউপি সদস্য মো: ইসহাক বলেন, গতকাল রাতে আমার এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুসহ ৫জন আহত হয়। তারা চমেক ভর্তি  রয়েছে। আমি তাদের খোঁজখবর নিচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...