আনোয়ারা উপজেলার দিনে-দুপুরে বিল থেকে ১টি গরু চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বন্দর পশ্চিমচাল গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্থানীয় রহিম তার ৭০ হাজার টাকা দামের গরুটি পার্শ্ববর্তী বিলে সবুজ ঘাস খাওয়ার জন্য রেখে আসে । বেলা ১২টার দিকে সিএনজি অটোরিকশা করে কয়েকজন দুর্বৃত্ত গরুটি নিয়ে পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মোঃ রহিম জানান, সকালে আমার গরুটি ঘাস খাওয়ার জন্য বিলে বেঁধে দিছি, কিছুক্ষণ পর খবর পাই গরুটি চুরি করে নিয়ে গেছে। এখনো থানায় অভিযোগ করেনি।
