রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বান্দরবানে রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানে সেনা রিজিয়নের আয়োজনে সামরিক, বেসামরিক সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়ে সেনা জোনের প্রশিক্ষণ মাঠে রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর  উদ্বোধন করা হয়েছে

শুক্রবার ( ২ ফেব্রুয়ারী ) সকাল ৯ টায় বান্দরবান জোনের সার্বিক তত্ত্বাবধায়নে এবারের টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করেছে।

দলগুলো হলো বান্দরবান সেনা রিজিয়ন দল, বান্দরবান সেনা জোন দল, জেলা প্রশাসন দল, পানি উন্নয়ন বোর্ড দল, এলজিইডি বান্দরবান দল, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ দল, বান্দরবান বিচার বিভাগ দল, বান্দরবান স্বাস্থ্য বিভাগ দল, বান্দরবান জেলা পরিষদ দল, বান্দরবান জেলা পুলিশ দল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দল ও বান্দরবান পৌরসভা দল।

বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি।

এসময় তিনি বলেন সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সম্প্রীতির এই বান্দরবানে সামরিক ও বেসামরিক পরিমণ্ডলে সম্প্রীতির বন্ধন কে আরো অটুট রাখতে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন,  সেনাবাহিনীর সাথে সকলের যেন সম্প্রীতির বন্ধন টা আরো দৃঢ় হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বান্দরবান বিচার বিভাগ দল, বান্দরবান পৌরসভা দলকে ১৬ রানে পরাজিত করে।

মেজর এম এম ইয়াসিন আজিজ এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল হক, বিএম বান্দরবান সেনা রিজিয়ন,মেজর এস এম হাসানাত ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার, হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, সহ ১২টি দলের অধিনায়ক ও খেলোয়াড়গণ এসময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...