আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে নুরুল আলম (৪৫) নামে এক কৃষকের দুটি মহিষ চুরির ঘটনা ঘটেছে।
গত বুধবার ( ৩১ জানুয়ারি ) মধ্যরাতে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাজী আমির আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্হ ব্যক্তি আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ক্ষতিগ্রস্ত নুরুল আলম (৪৫) জানায়,বুধবার মধ্যরাতে একদল দুস্কৃতকারী আমার ঘরের পাশ থেকে ৩ লাখ টাকা মূল্যের দুইটি মহিষ চুরি করে নিয়ে যায়। পহেলা ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে দেখি আমার মহিষ নাই চুরি হয়ে গেছে।
তিনি আরো জানায়,আমরা খবর পেয়েছি মহিষ গুলো রাতের আধাঁরে কুশাশার মধ্যে টেনে নিয়ে ঝিওরী চেয়ারম্যান ঘাটা নিয়ে গাড়িতে করে নিয়ে যান।সব স্হানে খোজাঁখুজির পর এ ব্যাপারে আনোয়ারা থানায় একটা অভিযোগ দায়ের করেছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান,দুইটি মহিষ নিখোঁজের একটা অভিযোগ পেয়েছি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছেন।
