রবিবার, ২৩ আগস্ট ২০২৬

নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য অবদান রাখবে : ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ বলেন , আজকের শিশুরাই আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের বিভিন্ন পর্যায়ে গিয়ে নিজ এলাকার জন্য অবদান রাখবে।আমরা দোয়া করি আজকের শিশুরা যেনো ভবিষ্যতে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হয়ে যার যার অবস্থান থেকে সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে।

বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) বান্দরবানের আলীকদম উপজেলায়,আলীকদম ম্রো কল্যান ছাত্রাবাস মাঠে বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে, আলীকদম জোনের ব্যবস্থাপনায় স্থানীয় জনসাধারণ মাঝে শীতবস্ত্র এবং স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় স্থানীয় বসবাসকারী ৩৫০ জনের মাঝে কম্বল ,১৩০ জন স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ,খাতা,কলম,শীতবস্ত্র, সুয়েটার সহ খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩১ বীর আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শওকাতুল মোনায়েম পিএসসি, আলীকদম উপজেলা সহকারী কমিশনার ভূমি,মোঃ জিল্লুর রহমান,আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের তত্বাবধায়ক ইয়োংলক ম্রো সেনা রিজিয়ন ও আলীকদম জোনের উর্ধতন সেনা কর্মকর্তা, স্কুলের শিক্ষক,ছাত্রছাত্রী বৃন্দ এবং সুবিধাভোগী জনসাধারণ।

এসময় পার্বত্যাঞ্চলের শান্তি- শৃঙ্খলা রক্ষাসহ এলাকার আর্ত সামাজিক উন্নয়নের সহযোগী হিসেবে সেনাবাহিনী সর্বদাই পাশে ছিল, আছে এবং থাকবে।এবং দূর্গম পাহাড়ি এলাকাগুলোতে অসহায় মানুষদের আর্থসামাজিক উন্নয়নে সেবা প্রদান অব্যাহত থাকবে বলে জানান বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...