রবিবার, ৯ আগস্ট ২০২৬

বিএনপির বড় বড় নেতারাই হচ্ছে রাজনীতির কাক: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির বড় বড় নেতারাই হচ্ছে রাজনীতির কাক। তারা হত্যার রাজনীতি করে। হত্যার রাজনীতি থেকে তারা এখনও বের হয়ে আসতে পারেনি।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে ১৯৯৪ সালে আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে হত্যার স্মরণে নবাবগঞ্জ পার্ক মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত খুনি চক্র তারা হত্যার রাজনীতিই করে। বিএনপির প্রতিষ্ঠা মানুষের লাশের ওপর দাঁড়িয়ে। আজকে যারা বিএনপির বড় বড় নেতা তারা অন্য দল থেকে এসেছে। রাজনীতিতেও কিছু কাক আছে। এই কাকরাই হচ্ছে বিএনপির বড় বড় নেতা। জিয়াউর রহমান যখন উচ্ছিষ্ট জমালো তখন এই কাকদের জমিয়ে বিএনপি প্রতিষ্ঠা করা হয়।

বিএনপির নেতাকর্মীরা ২৮ অক্টোবর সরকার পতনের জন্য রাস্তায় নেমেছিল উল্লেখ করে তিনি বলেন, সেদিন তারা ইসরায়েল বাহিনীর অনুকরণ করে হাসপাতালের অ্যাম্বুলেন্স ঝালিয়ে দিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। পরে যখন পুলিশ প্রতিরোধ গড়ে তুলল তখন বিএনপিকে আর পাওয়া গেল না।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সরকারকে বৈধতা না দেওয়ার জন্য তারা বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্র এই সরকারের সঙ্গে কাজ করতে চায়। রাষ্ট্রগুলো অভিনন্দন বার্তা পাঠিয়েছে, এখনো পাঠাচ্ছে। বিএনপি অনুধাবন করতে পারছে সরকারকে যেমন বৈধতা দেওয়া হয়েছে, তেমনি জাতীয় সংসদকেও বৈধতা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...