সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতের আদলে সাজবে পতেঙ্গা

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের আদলে সাজানো হবে চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত। এটি ছাড়াও আনোয়ারা উপজেলার পারকিসহ চট্টগ্রামের সব সমুদ্র সৈকতের নিরাপত্তা, শৃঙ্খলা, পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ এবং সৈকতের সার্বিক উন্নয়ন, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান।

সভায় নিরাপত্তা নিশ্চিতে বিচ সংশ্লিষ্ট এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিচ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পরিকল্পনা নেওয়া হয়। বর্তমানে বিচ এলাকায় যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এটি ঠেকাতে গেজেটভুক্ত এলাকা চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অবৈধ দখলদারদের পুনর্বাসনপূর্বক উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, বিচ সংশ্লিষ্ট এলাকায় যথাযথ সেবা প্রদানের জন্য গাড়ি পার্কিং, বিভিন্ন সেবাগুলোকে জোন ভিত্তিতে ভাগ করা হবে। সমুদ্র সৈকতে আসা পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধাদির ব্যবস্থাসহ বিদেশিদের জন্য এক্সক্লুসিভ জোন নির্ধারণ ও রক্ষণাবেক্ষণ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সৈকত এলাকায় নির্মাণ করা হবে পর্যাপ্ত টয়লেট, শৌচাগার, চেঞ্জিং রুম ও কাফেটেরিয়া। বিচ এলাকায় ফটোগ্রাফারসহ বিভিন্ন সেবা প্রদানকারীদের সংখ্যা নির্দিষ্ট করে তাদেরকে সাময়িক পরিচয়পত্র দেওয়া হবে। একই সঙ্গে তাদের সেবার নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হবে। বিচ এলাকায় খাদ্যদ্রব্যের মূল্য বাজারের সঙ্গে মিল রেখে বিক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বিচ সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী অথবা অস্থায়ী অফিস স্থাপন করে যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করা হবে। এলাকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ইউনিফর্মধারী সেবক নিয়োগ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...