সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কাগতিয়া কামিল মাদরাসার ৮৮তম সালনা জলসা অনুষ্ঠিত

আদনান আবির । নিজস্ব প্রতিবেদক

দ্বীন ইসলামের প্রচার-প্রসারের ক্ষেত্রে জ্ঞান অন্বেষণের কোন বিকল্প নেই। দ্বীনের জ্ঞান হলো নবীগণের রেখে যাওয়া খোদায়ী উপহার সদৃশ। প্রিয় রাসূল (দ.) হাদিসে পাকে বলেছেন, “আলিমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণ দিনার ও দিরহাম রেখে যাননি বরং তাঁরা উত্তরাধিকার হিসেবে ইলম রেখে গেছেন। সুতরাং যে ব্যক্তি তা অর্জন করলো সে বড় সৌভাগ্য অর্জন করলো” (সুনানে আবু দাউদ)। দ্বীনের জ্ঞান অর্জন ও বিতরণ করার ইতিহাসে খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) কালশ্রেষ্ঠ কিংবদন্তির ভূমিকা পালন করেছেন। শরীয়তের জ্ঞান এর পাশাপাশি তরিক্বতের জ্ঞান নিজে যেমন আহরণ করে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন তেমনি অনুসারীদেরকেও অনুপ্রাণিত করেছেন। এমন অনুপ্রেরণায় উজ্জীবিত করায় স্মরণকালের ইতিহাসে অবিস্মরণীয় জাগরণ সৃষ্টি হয়েছে। কাগতিয়ার নিভৃত পল্লিতে গড়ে উঠা মাদরাসা আজ বিশ্বব্যাপী সমাদৃত। যা খলিফায়ে রাসূল (দ.) এর ত্যাগ, কুরবানি ও অক্লান্ত মেহনতের ফলশ্রুতিতে সম্ভব হয়েছে, মাশাআল্লাহ। প্রতি বছর এ মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ঈর্ষণীয়। সুবিশাল ক্যাম্পাস, সুনিবিড় পরিবেশ, সুদৃঢ় ব্যবস্থাপনা, দৃষ্টিনন্দন একাডেমিক ভবন, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, সুদক্ষ শিক্ষক প্যানেল, সাথে রয়েছে খলিফায়ে রাসূল (দ.) এঁর দোয়া; এ সকল কিছুই এই মাদরাসাকে করেছে অন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে অনন্য। মাদরাসার বর্তমান অধ্যক্ষ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাাজিল্লুহুল আলী ছাহেবের সুদক্ষ পরিচালনায় এ মাদরাসা দিনদিন উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে যাচ্ছে। দ্বীনি ইলম চর্চার শ্রেষ্ঠ নিকেতন কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা বহির্বিশ্বেও পরিচিতি লাভ করেছে।

গত (২৭ জানুয়ারি) শনিবার বেলা ০৩ টা হতে বায়েজিদ মহানগর ক্যাম্পাস সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার ৮৮তম সালানা জলসায় বক্তারা এসব কথা বলেন।

জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশীদ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ার‌্যম্যান প্রফেসর এ,কে,এম ছায়েফ উল্যা, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কানাডা শাখার সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কায়কোবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমদ, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ মাদানী, রাঙ্গুনিয়া আলমশাহপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান খাঁন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার কামাল, মোঃ দেলওয়ার হোসেন খাঁন প্রমুখ।

জলসায় বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ ফোরকান।

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...