রবিবার, ২৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি মাহবুব উর রহমান সংবর্ধিত

সাফায়েত মেহেদী,মিরসরাই

সংসদ অধিবেশনে যোগ দেয়ার আগে সংবর্ধিত হলেন চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এমপি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সংবর্ধিত অতিথি মাহবুব উর রহমান রুহেল তাঁর বক্তব্যে বলেন, আমি নির্বাচনকালীন ১৮ দিনে ১৭০টি উঠান বৈঠকে যোগ দিয়েছি,সেখানে আমি শুধুমাত্র বক্তব্য দেইনি। আমি সেখানে সাধারণ মানুষের কথা শুনেছি। তাদের চোখে চোখ রেখে বোঝার চেষ্টা করেছি তাদের আবেদন। সামনে এলাকায় আসলে আমি ওই সকল সাধারণ মানুষের সাথে একা একা গিয়ে কথা বলবো এবং তাদের মনের কথা শুনবো। সাথে কোন নেতা-কর্মী নিয়ে যাবো না। নেতা-কর্মী নিয়ে গেলে তাদের সামনে সাধারণ মানুষ আমার সাথে মন খুলে কথা বলতে পারবেনা।

নিজের বাবার দীর্ঘ রাজনৈতিক জীবনের উদ্বৃতি টেনে রুহেল বলেন,আপনাদের প্রিয় নেতা আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এখনো বটের ছায়ার মতো আমাদের আগলে রেখেছেন। এখনো তিনি মিরসরাইয়ের মানুষের জন্য ভাবেন। এটা আমাদের পরম সৌভাগ্য।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে রুহেল গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিজের জয়লাভের জন্য দলের নেতাকর্মী ও মিরসরাইয়ের সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওইদিন অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবাগত সংসদ সদস্য ও সংবর্ধিত অতিথি মাহবুব উর রহমান রুহেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর একে একে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভূট্টু, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন,এম সাইফুল্লাহ দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...