রবিবার, ২৩ আগস্ট ২০২৬

প্রেমের সম্পর্কের মতো আবেগজনিত কারণে আত্মহত্যার হার বেশি

বছরে আত্মহননের পথ বেছে নিয়েছে ৫১৩ জন শিক্ষার্থী

চট্টগ্রাম নিউজ ডটকম:

২০২৩ সালে সারাদেশে ৫১৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ৬০ দশমিক ২ শতাংশই নারী শিক্ষার্থী ছিল। এ সময়ে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। অভিমান ও প্রেমের সম্পর্কের মতো আবেগজনিত কারণে আত্মহত্যার হার বেশি। প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসার শিক্ষার্থীরা কম আত্মহননের পথ বেছে নিয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছে বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন।

সংস্থাটি জানিয়েছে, তারা দেশের ১০৫টি জাতীয়, স্থানীয় পত্রিকা এবং অনলাইন পোর্টাল থেকে তথ্য নিয়ে ‘২০২৩ সালে শিক্ষার্থীদের আত্মহত্যা: পদক্ষেপ নেওয়ার এখনই সময়’ শিরোনামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালে শিক্ষার্থীদের আত্মহত্যার হার ২০২২ সালের কাছাকাছি। ২০২২ সালে দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ৫৩২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেন। আর ২০২৩ সালে ২০৪ জন পুরুষ শিক্ষার্থী (প্রায় ৪০ শতাংশ) এবং ৩০৯ জন নারী শিক্ষার্থী (৬০ শতাংশের বেশি) মোট ৫১৩ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে স্কুল শিক্ষার্থী ২২৭ জন (মোট শিক্ষার্থীর ৪৪ শতাংশ), কলেজ শিক্ষার্থী ১৪০ জন (২৭ শতাংশ), বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৯৮ জন (১৯ শতাংশ) এবং মাদ্রাসা শিক্ষার্থী রয়েছেন ৪৮ জন (৯ শতাংশের বেশি)।

সংস্থাটি জানায়, বিভাগ হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৪৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মোট ৫১৩ জন শিক্ষার্থীর মধ্যে ৬৭ শতাংশের বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে। অভিমান ও প্রেমের সম্পর্কের মতো আবেগজনিত কারণে আত্মহত্যার হার বেশি, যা ৪৭ শতাংশ।

আঁচল জানিয়েছে, ৫১৩ জনের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১৯ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা বেশি ঘটেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬ জন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৪ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ জন, মেডিকেল কলেজের ৬ জন, নার্সিং ইনস্টিটিউটের ৫ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন, পলিটেকনিক ইনস্টিটিউটের ২ জন এবং অন্যান্য ১৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

তথ্য বিশ্লেষণ সংস্থাটি জানান, এসময় যেসব আত্মহত্যার ঘটনা ঘটেছে তার সিংহভাগ কারণ ছিল অভিমান। এ কারণে আত্মহত্যা করেছেন ১৬৫ জন (যা ৩২ শতাংশের বেশি)। প্রেমঘটিত কারণে ১৫, মানসিক সমস্যায় জর্জরিত হয়ে প্রায় ১০, পারিবারিক কলহ থেকে ৬ , পারিবারিক নির্যাতনের শিকার হয়ে ১, পড়াশোনার চাপের সম্মুখীন হয়ে প্রায় ৫, পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রায় ৪, কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়ে প্রায় ২, যৌন হয়রানির শিকার হয়ে প্রায় ৩ এবং অপমান বোধ করে প্রায় ১ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আবেগ প্রকাশে আস্তার জায়গা না থাকায় এবং নারীর প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে এসব ঘটনা বেশি ঘটেছে। তাই আত্মহত্যার প্রবণতা রোধে শিক্ষার্থীদের মধ্যে আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা আনার ওপর জোর দিতে হবে। সেই সঙ্গে সব শিক্ষার্থীদের অনুভূতি নিয়ন্ত্রণের কৌশল ও ধৈর্যশীলতার পাঠ শেখানোর বিষয়ে জোর দিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...