সোমবার, ১০ আগস্ট ২০২৬

কালারফুল ফুলকপি রোস্ট

নিউজ ডেস্ক

স্ন্যাকস হিসেবে খেতে পারেন ফুলকপি রোস্ট। আবার ভাত, পোলাও কিংবা লুচির সঙ্গেও খাওয়া যায় এই রেসিপি। পরিবেশনের ওপর নির্ভর করে রেসিপিটি দেখতে কতটা কালারফুল হবে। জেনে নিন রেসিপি আর পরিবেশনের উপায়।

উপকরণ: ফুলকপি একটি, আদা এক ইঞ্চি পরিমাণ, কাঁচা মরিচ- তিনটি, টক দই দুই টেবিল চামচ, কাজু বাদাম ছয়টি, পোস্ত দেড় টেবিল চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, শুকনা মরিচ একটি, এলাচ দুইটি, লবঙ্গ দুইটি, দারুচিনি একটি, তেজপাতা একটি, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, ঘি দুই চা চামচ, সরিষার তেল এক চা চামচ, সয়াবিন তেল দুই টেবিল চামচ, চিনি দুই চা চামচ, লবণ স্বাদমতো।

খেয়াল রাখুন: কাজুবাদাম ও পোস্ত একঘণ্টা ভিজিয়ে রেখে বাটতে হবে। আদা ও কাঁচা মরিচ একসঙ্গে বাটতে হবে। পরিবেশনের জন্য লাগবে তিনটি পাকা টমেটো (ফালি করে কাটা) আর কয়েকটি পেঁয়াজ পাতা (টুকরা করে কাটা)।

প্রণালি: ফুলকপি টুকরা করে কেটে নিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। ফুলকপির টুকরার সঙ্গে কাজু-পোস্ত বাটা, ফেটানো টকদই, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সরিষার তেল মেশান। এরপর ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ঢেকে রাখুন।

এরপর একটি কড়াইয়ে তেল ও ঘি একসঙ্গে গরম করে আস্ত গরম মসলা, শুকনো মরিচ ও তেজপাতা ফোঁড়ন দিয়ে দিন। এরপর আদা ও মরিচ বাটা দিয়ে দিন। কষানো হয়ে গেলে তাতে ম্যারিনেট করা ফুলকপি দিয়ে দিন। এবার ভালোভাবে কিছু সময় নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ১৫-২০ মিনিট দমে রাখার পর মিনিটের জন্য। ফুলকপি থেকে পানি বেরিয়ে আধা সেদ্ধ হয়ে যাবে।

কড়াইতে তেল ছাড়তে শুরু করলে তাতে অল্প গরম পানি ঢেলে দিয়ে ফুটতে দিন। ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তাতে চিনি ও গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে আরো ১-২ মিনিট রান্না করে নামিয়ে নিন।

সাদা রঙের প্লেটে কিংবা বাটিতে পরিবেশন করলে ফুলকপির রঙটা দারুণ দেখাবে। এর ওপর ফালি করে কাটা টমেটোর টুকরাগুলো ছড়িয়ে দিন। আরও সৌন্দর্য বাড়াবে টুকরা করে কাটা পেঁয়াজের পাতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...