শনিবার, ২২ আগস্ট ২০২৬

সংরক্ষিত বনে দালান নির্মাণ: গুড়িয়ে দিল বনবিভাগ

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো এলাকায় সংরক্ষিত বনের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা তিনটি পাকা দালান গুড়িয়ে দিয়েছে বন বিভাগ।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক (করেরহাট ও নারায়ণহাট রেঞ্জ) মো. হারুন অর রশীদের তত্ত্বাবধানে উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন মহানগর রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেক,

অলি নগর রেঞ্জ কর্মকর্তা বাচ্চু মিয়া, করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমান, মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ, হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামসহ বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অভিযানে হেঁয়াকো বন বিটের আওতাধীন পূর্ব সোনাই ও গর্জনতলা এলাকায় সংরক্ষিত বন বিভাগের জায়গা অবৈধভাবে দখলে নিয়ে স্থানীয় নুরুল আলম, জয়নাল ও ইমান আলীর নির্মাণাধী ৩টি পাকা দালান এস্কেভেটর দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দিয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক (করেরহাট ও নারায়ণহাট রেঞ্জ) মো. হারুন অর রশীদ বলেন, বনভিাগের জায়গা দখল নিয়ে ঘর নির্মাণ করায় অভিযান চালিয়ে তিনটি ঘর গুড়িয়ে দেয়া হয়েছে। যারা বন আইন মানবে না তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন উদ্ধারকৃত জায়গায় নতুন করে বনায়ন করা হবে।

উল্লেখ্য – সম্প্রতি বন বিভাগের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে পাকা দালান শিরোনামে বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। এরই আলোকে মঙ্গলবার দালান নির্মাণ স্থানে অভিযান পরিচালনা করে বন বিভাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...