সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কেএনএফ সন্ত্রাসীরা বর্ডার অতিক্রম করে পালিয়ে যেতে পারবে না: বিজিবি মহাপরিচালক

শহীদুল ইসলাম, বান্দরবান

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ও রুমা উপজেলার অপারেশন এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সোমবার (১৩ মে) সকালে তিনি বান্দরবানের থানচি বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ স্পটহাইট টিওবি, থানচি বিওপি এবং থানচি বাজার পোস্ট পরিদর্শন করেন পরবর্তীতে বিজিবি মহাপরিচালক রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ দোপানিছড়া বিওপি পরিদর্শন করেন এবং সকল বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে দুপুর ২ টায় তিনি রুমা বিজিবি ব্যাটালিয়ন সদরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ মিলিত হোন।
এসময় বিজিবি মহাপরিচালক বলেন সফরের মূল উদ্দেশ্য সাম্প্রতিক রুমা ও থানচি উপজেলায় কেএনএফ সন্ত্রাসীদের অপতৎপরতার প্রেক্ষিতে বর্তমানে সেনাবাহিনীর আওতাধীন বিভিন্ন বাহিনী মিলে যৌথ বাহিনী হিসেবে সরকারের আদেশ কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে সেটা সরজমিনে দেখতে আশা।

তিনি বলেন অপারেশনে বান্দরবান সেক্টরের বিজিবির বলিপাড়া ৩৮ বিজিবি এবং ৯বিজিবি ২ টি ব্যাটালিয়ন সক্রিয় অংশগ্রহণ করছে এবং সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী তাদের সকল অপারেশনে সহযোগিতা করছে।
যৌথ অভিযানের সফলতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন অপারেশনে বিজিবি সদস্যরা বর্ডার এলাকায় সতর্ক অবস্থায় আছে কেএনএফ সন্ত্রাসীরা বর্ডার ত্যাগ করতে পারবে না এ জন্য বিজিবির সদস্যরা বদ্ধপরিকর।

তিনি বলেন কোন সন্ত্রাসী একটি স্বাধীন রাষ্ট্র ও দেশের বিরুদ্ধে দুঃসাহসিকতা দেখিয়ে কোন সন্ত্রাসী পার পাবে না।সাধারণ নিরীহ বম জনগোষ্ঠী তাদের কে সমর্থন করছে না।কেএনএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে যৌথ অভিযানের বিষয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা সঠিক নয়।তিনি বলেন যত দিন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে যৌথ বাহিনীর অভিযান ততদিন থাকবে এবং বিজিবি সেনাবাহিনীর পরিচালিত যৌথ অভিযান কাজ করে যাবে।

পরিদর্শনকালীন এসময় বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল সোহেল আহমেদ। কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোর্শেদ আলম, বান্দরবান ব্রিগেড কমান্ডার মেহেদি হাসান, রুমা ৯ বিজিবির অধিনায়ক লেফটেনান্ট কর্ণেল হাসিবুল হক সহ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে পানি

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাতভর বৃষ্টিতে বাড়তে থাকে মাইনী নদীসহ পাহাড়ি ছড়া ও খালের পানি। এ সময়...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...