সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শঙ্কর মঠে শঙ্করাচার্যের আবির্ভাব উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক

সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের উদ্যোগে জগৎগুরু শঙ্করাচার্যের শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, ধর্মসম্মেলন ও ‘আচার্য শঙ্কর’ শীর্ষক আলোচনা সভা গতকাল ১২ মে রোববার মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও শ্রীমৎ রূপকানন্দ ব্রহ্মচারীর সঞ্চালনায় মঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী।

আলোচক ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত¡বিদ স্বামী সচ্চিদানন্দ গিরি, মঠের সহ-সভাপতি অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম ঋষি অরবিন্দ সোসাইটির সভাপতি রতন ভট্টাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী, মৃণাল কান্তি ভট্টাচার্য, নাট্যকার ও সনাতনী চিন্তাবিদ সুদর্শন চক্রবর্তী। দেবশিশুবৃন্দের সমবেত শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উল্লেখ্য যে, বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ভারতের কেরলে কালাডী গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জগৎগুরু শঙ্করাচার্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, গীতা প্রচারের মাধ্যমে সমাজ ও দেশকে আলোকিত করতে হলে জগৎগুরু শঙ্করাচার্যের আদর্শ-উদ্দেশ্য বুকে ধারণ করতে হবে। বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তের মানুষকে গীতামুখী করতে পারলেই কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণ হবে। গীতার আদর্শ জীবনকে আলোকিত করে। শিশু থেকে শুরু করে সবাইকে গীতার আদর্শে জীবনকে গড়ে তুলতে হবে, গীতাকে জানতে হবে।

বক্তারা বলেন, ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। নিষ্কাম কর্ম ও অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বের সাধনা করাই হলো গীতা শিক্ষা। তাই গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে।

বক্তারা আরও বলেন, বিশ্বজনীন ধর্মগ্রন্থ শ্রীশ্রীমদ্ভগবত গীতার কর্ম, জ্ঞান ও ভক্তি মানুষকে বিভিন্ন অপকর্ম থেকে বিরত রাখে। মঠ-মন্দির শুধু ধর্ম চর্চার সাধনা করে না, মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টি ও সভ্যতাকে এগিয়ে নিতে সহায়তা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...