শনিবার, ২২ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় পুলিশ পরিচয়ে ইট ভাটার অফিসে ডাকাতি 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়া উপজেলার একটি ইটভাটার অফিসে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনাটি নিছক ডাকাতির ঘটনা নয় বলে ভাটার মালিক মঈনুদ্দিন জানিয়েছেন। আজ (বুধবার) ভোর পাঁচটার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে এনবিএম নামক ইটভাটায় ঘটনা ঘটে। এ ঘটনায় নগদ টাকা, সিসি ক্যামেরা ভাঙচুর ও ক্যামেরার যন্ত্রাংশ নিয়ে যায় ডাকাত দল।

ইটভাটার ম্যানেজার আবদুর রহমান ও হিসাব সহকারী তৌহিদুল ইসলাম বলেন, বুধবার ভোর পাঁচটার দিকে হানিফ পরিবহনের একটি বাস ও একটি প্রাইভেটকার নিয়ে ১০-১৫ জনের মুখোশ পরিহিত অস্ত্রধারী ডাকাতদল প্রথমে ইটভাটার প্রধান ফটকে এসে দারোয়ান মোহাম্মদ শাহজাহানকে গেট খুলতে বলে। দারোয়ান এতে অস্বীকৃতি জানালে পুলিশ পরিচয় দিয়ে ইটভাটা ও অফিসে তল্লাশি করার কথা বললে দারোয়ান গেট খুলে দেয়। পরে ডাকাত দল ইট ভাটার অফিসে কর্মরত কয়েকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে তাদের সাথে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় এবং হাত-পা বেধে একটি কক্ষে ঢুকিয়ে তালাবদ্ধ করে রাখে। পরে অফিসে ঢুকে ডাকাত দল ক্যাশ ভেঙে নগদ ৫৬ হাজার টাকা ও দারোয়ানের পকেটে থাকা কিছু টাকা লুটে নেয়। ডাকাত দল চলে যাওয়ার সময় ইটভাটার মালিককে কোন বিষয়ে বাড়াবাড়ি করলে পরিণাম খারাপ হবে বলে হুমকি দিয়ে চলে যান।

জানা যায়, ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে ইটভাটার মালিক মঈনুদ্দিনের বাবা ও একই উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন (ইউপি) পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়া নিজ শয়নকক্ষে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় ইটভাটার মালিকের বড় ভাই নেজামুদ্দিন বাদী হয়ে বাড়ির কেয়ার টেকার জমির উদ্দিন কে একমাত্র আসামী করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে নিহতের ৪ ছেলে ও ৩ মেয়ে আদালতে অভিযোগপত্রের নারাজি দিলে আদালত মামলাটি পুন:তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেন। পরে পিবিআইও পূর্বের ন্যায় জমির উদ্দিনকে একমাত্র আসামি রেখে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলাটির এখন সাক্ষ্য গ্রহন চলছে।

ইটভাটার মালিক মঈনুদ্দিন বলেন, ইটভাটার অফিসে তেমন টাকা রাখা হয় না। এটি নিছক ডাকাতির ঘটনা নয়। আমার বাবার হত্যাকাণ্ডের বিষয়টি এখন আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। বিষয়টির সঠিক তদন্তের জন্য আমি বেশি তৎপর রয়েছি। বিগত মাস দু’য়েক আগে আমার উপর একটি নেগেটিভ ঘটনা ঘটেছিল। এ ঘটনাটি এরই একটি অংশ হিসেবে মনে করছি। এ ঘটনাটি সঠিকভাবে তদন্তের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি। আমি এ ঘটনায় থানায় মামলা করব। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, এ ঘটনাটি চুরি, ডাকাতি নয়।এটি ইটভাটার মালিকের সাথে কারো দ্বন্দ্বের অংশ বলে মনে করছি। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আসল ঘটনাটি কী। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...