শনিবার, ২২ আগস্ট ২০২৬

আনোয়ারায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মারামারি: আহত ৪ 

স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় ভাংচুর ও ৪ জন আহত হয়েছে। এতে মোঃ আবু ছৈয়দ নামে একজন আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা তেলিপাড়া প্রিমিয়ার লীগ চলাকালীন ফুটবল টুর্নামেন্টে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় শহীদুল ইসলাম (২৬)সহ আরো ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা যায়,  মঙ্গলবার বিকালে রায়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে তেলিপাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে কানু মাঝির বাড়ি একাদশ বনাম পারকি ইয়াং স্টার ফুটবল একাদশ এর খেলা চলা কালীন কর্ণার কিক থেকে করা ১ টি গোলকে কেন্দ্র করে এই মারামারির সৃষ্টি হয়। পরে খেলার পরিচালক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে খেলা পরিচালনা কমিটির সদস্যের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে খেলা পন্ড হয়ে যায়।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ জানায়,পূর্ব গহিরা তেলিপাড়া প্রিমিয়ার লীগ চলাকালীন ফুটবল খেলায় একটি গোল কে কেন্দ্র করে মারামারি সৃষ্টি হয়। এতে একজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা সোহেল আহমদ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনার কোন অভিযোগ পাইনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...