শনিবার, ২২ আগস্ট ২০২৬

গামছা পেঁচানো অবস্থায় মাদ্রাসার জানালার সাথে ঝুলছিল শিক্ষার্থী 

স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের দারুত তাহফিজ বালক ও বালিকা মাদ্রাসার একটি কক্ষ থেকে মোহাম্মদ ওমাইর ( ৯ ) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ( ১৯ জানুয়ারি) বেলা ৩ টার দিকে  ইউনিয়নের কালিবাড়িস্থ ইব্রাহিম টাওয়ারের ৩ তলায় অবস্থিত মাদ্রাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাদ্রাসা পরিচালক হাফেজ আবদুর রহমান বলেন, এক সপ্তাহ আগে সে এখানে ভর্তি হয়। শিশু ওমাইর নাজারা বিভাগের ছাত্র। সে আমার আপন বোনের ছেলে।

তিনি আরো বলেন, বেলা ১২টার দিকে মাদ্রাসা কক্ষের জানালার সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। এ সময় ওই কক্ষে কেউ ছিলনা, পরে আমি ইউনিয়নের চেয়ারম্যান ও পুলিশকে খবর দেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে অবহিত করি। ঘটনার বিষয়ে খোঁজ খবর নিয়েছি । মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

নিহত ছাত্রের বাবা মোঃ ছৈয়দ বলেন , খবর পেয়ে মাদ্রাসায় এসে দেখি ছেলে লাশ হয়ে আছে । মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলো আমার শ্যালক । কেন এবং কিভাবে তার মৃত্যু হয়েছে কোন কিছু বুঝতেছিনা। ওমাইর এর বন্ধুদের সাথে কথা বলেছি । তাঁরাও কোন কারণ জানেনা বলে জানিয়েছে ।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন , ঘটনার পর  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...