শনিবার, ২২ আগস্ট ২০২৬

কাপ্তাই লেকে মাছ ধরতে এসে ডুবে শিকারীর মৃত্যু 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই  লেকে বড়শি দিয়ে  মাছ শিকার করতে এসে এক শিকারীর মৃত্য হয়েছে।

শুক্রবার(১৯জানুয়ারী) সকাল ১১টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর জেটিঘাট ফিসারিঘাট এলাকা সংলগ্ন কাপ্তাই লেকে বড়শি দিয়ে মাছ শিকার করতে আসেন  চট্টগ্রাম মহানগর  চকবাজার পাঁচলাইশ এলাকার   মো.বাপ্পি(৩২)।

এদিন দুপুর ২ টায়  তিনি  মাছ শিকার করতে গিয়ে হঠাৎ  কাপ্তাই লেকের পানিতে ডুবে যান বলে জানান , ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

তিনি আরোও জানান,   এলাকার লোকজন  বিষয়টি আমাকে অবহিত করলে আমি পুলিশ,  ফায়ার সার্ভিস এবং নৌ  ডুবুরী দলকে খবর দিই।

পরে বেলা সাড়ে ৩ টার পর কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর লেঃ কমান্ডার,সাফর উদ্দিন  বিশ্বাস এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট নৌ  ডুবুরী দল এসে উদ্ধার কাজে অংশ নেন।  পরে   ৩টা ৫৪মিনিটে  লেক হতে মো: বাপ্পির  মৃতদেহ  উদ্ধার করেন। এসময় কাপ্তাই ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা উদ্ধার কাজে সহায়তা করেন।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক  শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে   জানান,  বিস্তারিত খোঁজ খবর নিয়ে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...