শনিবার, ২২ আগস্ট ২০২৬

রামগড়ে ইয়াবাসহ আটক ৫

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে  মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। 

বুধবার(১৭ জানুয়ারি) রাতে রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রামগড় পৌরসভার ফেনীরকুলের আবাদুল বারেক প্রকাশ ওসমানের ছেলে মো: সাদ্দাম প্রকাশ ওমর ফারুক(৩৪), দারোগাপাড়ার আবুল কাশেমের ছেলে মো: ইলিয়াছ(৩৫), মহামুনির মো: দুলালের ছেলে মো: নুর নবী (৩৫), একই এলাকার আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম(৩২) ও ফটিকছড়ির ভুজপুরের মুসলিমপাড়ার ইসমাইলের ছেলে মো: ইউনুছ(২৭)।

পুলিশ জানায়,  গোপন সূত্রে খবর পেয়ে থানার ওসি(তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগাপাড়া এলাকায় রামগড়- বারৈয়ারহাট সড়কে তল্লাসী চালায়। এসময় একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটো রিকশা তল্লাসী করে ৫৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ ব্যক্তিকে আটক করা হয়।

এ বিষয়ে থানার ওসি(তদন্ত) মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ অনেকদিন থেকে তাদের উপর নজরদারি করছিল। বুধবার ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় হাতে-নাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...