আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মোঃ হারুন নামে এক ব্যক্তির বসতঘর ভস্মিভূত হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল চারটা দিকে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এলে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থ মোঃ হারুন পেশায় একজন সিএনজি চালক। অগ্নিকাণ্ডের ফলে সব হারিয়ে ছয় ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন। এ দুর্ঘটনায় তার অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোঃ নুরুন্নবী।
তিনি বলেন, ‘বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হারুনের ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীরা সহযোগিতায় এগিয়ে এলে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে।
