শনিবার, ২২ আগস্ট ২০২৬

দুই শতাধিক পাহাড়ির মাঝে শান্তিনীড়ের শীতবস্ত্র বিতরণ

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শান্তিনীড়ের উদ্যোগে পাহাড়ে বসবাসরত দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর আশ্রয়ণ প্রকল্প এবং করেরহাট ইউনিয়নের সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই শীতবস্ত্র কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এক টুকরো শীতের কাপড় যার নাই, সে বুঝে শীতের কষ্ট- এ শ্লোগানে বরাবরের ন্যায় এবারও অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতের কম্বল পৌঁছে দিয়েছে সংগঠনটি।

শান্তিনীড়ের সমাজ কল্যাণ সম্পাদক মো. শওকত হোসেন ও কার্যনির্বাহি সদস্য রাজু কুমার দের পরিচালনায় উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মৃদুল দাশ, যুগ্ম-সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী পলাশ, সহ-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন শামীম, নলকো ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কমল ত্রিপুরা, ইউপি সদস্য জামাল উদ্দিন, ইউপি সদস্য কামরুজ্জামান, সাইবেনিখিল পাড়ার সর্দার ঊষা ত্রিপুরা, আশ্রয়ণ প্রকল্প পাড়ার সর্দার সুমন ত্রিপুরা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইয়াছিন শরীফ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার ও দপ্তর সম্পাদক আজিম উদ্দিন, দুস্থ ও ত্রাণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েদ, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বকর ছিদ্দিক রিশাত প্রমুখ।

প্রসঙ্গত: শান্তিনীড় সামাজিক সংগঠনটি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি, শিক্ষাবৃত্তি, বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

আরও পড়ুন

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...