আনোয়ারায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে অবৈধ বেহুন্দী ও চিংড়ির পোনা ধরার জাল জব্দ করা হয়েছে । যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা ।
বৃহস্পতিবার সকালে উপজেলার সাঙ্গুর মোহনা থেকে বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হকের নেতৃত্বে এই অভিযান উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলামসহ সাঙ্গু,গহিরা, রায়পুর কোষ্টগার্ডের সদস্য বৃন্দ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক বলেন, বিশেষ কম্বিং অপারেশন এর ১ দিনে তিনটি বেহুন্দী জাল, দুইটি চিংড়ি পোনা ধরার জাল জব্দ করা হয়। পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ রক্ষাই এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
