শনিবার, ২২ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী

দৌলত শওকত , ফটিকছড়ি

দ্বাদশ সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জামানত হারিয়েছেন ৭ প্রার্থী। এ আসনের প্রদত্ত ভোটের ৮ শতাংশ ভোট না পাওয়ায় তাঁদের জামানত বাতিল হয়।

এবারের নির্বাচনে যে সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন নতুন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি।তিনি পেয়েছেন ৩ হাজার ১৫১ভোট। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহানের প্রাপ্ত ভোট ২ হাজার ২৬১। বাংলাদেশ ইসলামি ফ্রন্টের (মোমবাতি) প্রতীকের প্রার্থী এডভোকেট হামিদুল্লাহর প্রাপ্ত ভোট ১ হাজার ৫৩৮। ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) প্রতীকের মীর মোহাম্মদ ফেরদৌস আলমের প্রাপ্ত ভোট ৫২৬। ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরীর প্রাপ্ত ভোট ৩১১। জাতীয় পার্টির প্রার্থী শফিউল আজম চৌধুরীও জামানত হারিয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৫১।

এ আসনে ১৪ দলীয় জোট নেতা তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ফুলের মালা নিয়ে নির্বাচনে অংশ নিলেও শেষ মুহুর্তে এসে তিনি নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যান। তাঁর প্রাপ্ত ভোট ২৩১।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন,জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীকে তার আসনের মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। এর চেয়ে কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত হারানোর বিধান আছে। সে হিসেবে দুই প্রার্থী ছাড়া বাকি ৭ প্রার্থী জামানত হারিয়েছেন মর্মে বিবেচিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...