বুধবার, ১২ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে উৎসবমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্কুলে স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়।

আজ (১লা জানুয়ারী) সকাল ১১টায় বোয়ালখালীর কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।

উক্ত বই উৎসব অনুষ্ঠানে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.আমীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বড়ুয়া, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিসেস আলপনা পাল, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রভাকর চক্রবর্তী,
কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুস সোবাহান ও শিক্ষক সাজ্জাদ হোসেন প্রমুখ।

বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, শিক্ষার্থীদের বইয়ের প্রতি আকৃষ্ট হতে হবে।

নিজেকে এগিয়ে নিতে হলে পড়াশোনার বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো আর খারাপ অভ্যাসগুলো নির্ধারণ করতে হবে। খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে।

এরপর সকাল ১১ টায় বোয়ালখালী গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান। এ সময় তিনি বলেন নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়া আনন্দের। বইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলে জ্ঞান অর্জন করে এগিয়ে যেতে হব।

এছাড়া বোয়ালখালী উপজেলার প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়। বোয়ালখালী উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের সমাগমে মুখরিত ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

আরও পড়ুন

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...