বুধবার, ১২ আগস্ট ২০২৬

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ: আইজিপি

চট্টগ্রাম নিউজ ডটকম

যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সোমবার (১ জানুয়ারি) সকালে রংপুরে পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানান তিনি।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত কোনো হুমকি নেই। পুলিশের বিভিন্ন সংস্থা সব জায়গায় কাজ করছে। তারা যে তথ্য দেবে, আইনশৃঙ্খলা বাহিনী সেই আলোকে ব্যবস্থা নেবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ অনুযায়ী কাজ করতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন এবং যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।

বিগত দিনেও বাংলাদেশ পুলিশ যেভাবে দায়িত্ব পালন করেছে, আগামী দিনেও সেভাবেই দায়িত্ব পালনে তারা বদ্ধপরিকর।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দিতে পুলিশের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে উল্লেখ করে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নির্বাচন উপলক্ষে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সেসব প্রশিক্ষণ, লজিস্টিকস ও ইকুইপমেন্ট আমাদের আছে। আমরা সব জনবল নিয়ে প্রস্তুত আছি।

পুলিশপ্রধান বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থার জন্য আমাদের গোয়েন্দাভিত্তিক অপারেশন পরিচালিত হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা করার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে। যেকোনো নাশকতা মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পুলিশ প্রস্তুত আছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্মতারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

আরও পড়ুন

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...