রবিবার, ৩০ আগস্ট ২০২৬

জানুস দেবতা বনাম “থার্টি ফার্স্ট ডিসেম্বর এন্ড জানুয়ারি ওয়ান”

কে এম রাজীব

প্রাচীন রোমানদের বড় উৎসব “থার্টি ফার্স্ট” (৩১ ডিসেম্বর) আর “হ্যাপী নিউ ইয়ার” (০১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে আজ এবং আগামী কাল। যার ফলে বিশ্বে পালিত হবে জানুস দেবতা বনাম “থার্টি ফার্স্ট ডিসেম্বর এন্ড জানুয়ারি ওয়ান”।

আর এ উৎসব পালন করা হয় প্রাচীন রোমানদের শুরু এবং শেষের দেবতা “জানুস দেবতা’র” নামে। দু’মুখো এ জানুস দেবতা’র নামকরণে ইংরেজি ১২ মাসের প্রথম মাস জানুয়ারি’র সৃষ্টি এবং জানুস দেবতা’র দুই মাথার এক দেবতা। যার একটা মাথা অতীতের দিকে আর অন্যটা ভবিষ্যতের দিকে ঘোরানো। জানুসের সূত্র ধরে পৃথিবীর সব দেশেই “থার্টিফাস্ট” ৩১ ডিসেম্বর এবং ০১ জানুয়ারি “হ্যাপী নিউইয়ার” উদযাপন করা হয়।

ইতিহাস বলছে, প্রাচীন রোমান পুরাণ অনুসারে জানুস ছিলেন শুরু আর শেষের দেবতা। নানা বিষয়ে আশ্চর্য ক্ষমতার অধিকারী ছিলেন এই জানুস। সময়, দিক, গতি, পথের দেবতাও ছিলেন তিনি। যার ফলে সেসময়কার রোমদেশের যেকোনো স্থাপত্যের প্রবেশপথের দরজার উপরেই রাখা হত জানুসের মূর্তি। চেহারার দিক থেকে দুমুখো দেবতা যেন এক শান্ত সমাহিত যোগীপুরুষ ছিলেন জানুস। পুরোনো স্থাপত্যের গায়ে কিংবা প্রাচীন রোমান মুদ্রায় জানুসের যেসব ছবি পাওয়া যায়, তাতে দেখা যায় তার একমাথা কোঁকড়া কোঁকড়া চুল, ঋজু টিকোলো নাক, অন্তর্ভেদী চোখ আর একগাল সযত্নলালিত দাড়ি। ঘাড়ের উপর দুদিকে বসানো দুই মুখ কোনো কোনো স্থাপত্যে আবার এই দুই মুখের একটি মুখ যুবকের অন্যটি বৃদ্ধের। বৃদ্ধের মাথায় মেষের মতো পাকানো শিং। রোমান শাস্ত্র অনুসারে জানুস ছিলেন পথ, দরজা এবং দিশানির্ণয়কারী দেবতা।বাস্তব আর অবাস্তব, সত্যি আর কল্পনার ঠিক মাঝখানে যেন দাঁড়িয়ে আছেন তিনি। জীবন-মৃত্যু, যৌবন-বার্ধক্য, শুরু-শেষ, যুদ্ধ-শান্তি, বর্বরতা সভ্যতা, এই সমস্ত কিছুই ছিল জানুসের অধিকারে। মরজীবন থেকে অমরলোকে যাওয়ার পথে দিশা দেখাতেন জানুস দেবতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...