মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বাস-ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ সারাদেশে বাস-ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনাসহ সাম্প্রতিক নাশকতার প্রতিবাদে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন পেশাজীবী মানুষ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে এ পদযাত্রা করেন তারা।

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাস-ট্রেনে অগ্নিকাণ্ড থেকে শুরু করে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। নাশকতার শিকার থেকে বাদ পড়েনি নারী থেকে শিশু কেউই। সাম্প্রতিক এই নাশকতার প্রতিবাদে পদযাত্রা এবং প্রতিবাদ সমাবেশ করেছে ব্রিগেড- ৭১ এবং ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন নামে মুক্তিযোদ্ধাদের দুইটি সংগঠন।

নাশকতা প্রতিহত করে আগামী নির্বাচনে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান আলোচনভায় উপস্থিত বক্তারা। বক্তারা বলেন, সব ধরণের নাশকতাকে প্রতিহত করে আগামী নির্বাচনে স্বতঃস্ফুর্ত ভোট দেয়ার মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা।

ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা তথ্য প্রযুক্তির আলোকে এগিয়ে যাবে। স্মার্ট বাংলাদেশে আমাদের ভূমিকা হলো রাষ্ট্রের উন্নয়নের গতিধারার একটি বিশেষ অংশ। এটাকেই বলে স্মার্ট বাংলাদেশ। এখানে কোনো নাশকতা বা অগ্নিসংযোগ হবে না।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু বলেন, ‘আমরা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবিলা করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন করেছিলেন, তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাও আজ মোকাবিলা করছেন। সুতরাং আমাদের আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে, সত্য ও ন্যায়ের পক্ষে আপনারা যেমন অস্ত্র ধরেছিলেন, এই আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ভোট দিবেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...