বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে হুইপ শামসুলের গাড়িবহরে গুলি, আহত ২০

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের বর্তমান হুইপ শামসুল হক চৌধুরীর প্রচারণার সময় দুদফা হামলা চালানোর অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

প্রথম দফায় শান্তিরহাটস্থ মাদ্রাসা গেটে শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় হামলার ঘটনায় এক নারী ও হুইপের ভাইসহ ৫ জন আহত হয়।

আজ সন্ধ্যায় ২য় দফা আরেকবার হামলার ঘটনা ঘটে মাহমদ নগর এলাকায়। ওই ঘটনায় হুইপের গাড়িবহরে গুলি, রাম দা দিয়ে কুপিয়ে ৬টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয় ২ জন ও আহত হন হুইপের ছোট বোনসহ ২০ জন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সামশুল হক চৌধুরীর প্রধান সমন্বয়ক নাজমুল করিম চৌধুরী শারুন। গুলিবিদ্ধ দুজন হলেন, মুহাম্মদ মনির (৪২) এবং ইদ্রিস (৪০)।

এ ছাড়া আহতদের মধ্যে কয়েকজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলন, হুইপের ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত (৫৫), রেখা চৌধুরী (৪০), নাজমা আক্তার (৩০), বেলাল চৌধুরী (৫৫), আরিফ (৩২), আবু তৈয়ব (৩২), রিমন (২৭), মিনহাজ উদ্দিন (২৫), মানিক (৪০), ইউপি সদস্য সালাউদ্দিন সরওয়ার (৩৩)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...