বুধবার, ১২ আগস্ট ২০২৬

এগিয়ে চলা আমার স্বভাব, উন্নয়নে আমার নির্বাচনী এলাকাকে এগিয়ে নিতে চাই: আবদুচ ছালাম

নিজস্ব প্রতিবেদক

নগরীর চান্দগাঁও সাধুরপাড়া প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ষোলশহর বলির হাট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন, বিকালে মোহরা মানিক চৌধুরী বাড়ীর মগদেশ্বরী মন্দির, শমসের পাড়া মিল্লাত আলী মসজিদ, আবাসিক কল্যান সমিতি সমমনা পরিষদ ও পাঁচলাইশের ফকিরাবাদ তিশা কমিউনিটি সেন্টারে আজ শুক্রবার সকাল ১০টা থেকে পৃথক পৃথক উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম।

এসময় কেটলী মার্কায় ভোট চেয়ে আবদুচ ছালাম বলেন, শহর ও গ্রাম নিয়ে আমার নির্বাচনী এলাকা। কর্ণফুলির এপাড় থেকে যেমন চান্দগাঁও পাঁচলাইশের বিস্তীর্ণ এলাকা রয়েছে তেমনি ওপাড়েও করলডেঙ্গা পাহাড় পর্যন্ত বিস্তৃত। বোয়ালখালীবাসীর কাছে আমি গিয়েছি ভোট চাইতে।

তারা আমাকে বলছেন, না চাইলেও ওভাট আমরা আপনাকেই দেব। আপনি চাক্তাই থেকে কালুরঘাট পর্যন্ত বছরের অধিকাংশ সময় জলমগ্ন ও সারাবছর ঘাস ও জঙ্গলময় হয়ে থাকা এলাকাতে আধুনিক শহরে পরিনত হওয়ার সম্ভাবনা জাগিয়েছেন।

যেখানে জনমানবতো দুরের কথা গরু মহিষ পর্যন্ত যাওয়া দুরহ ছিল। পতেঙ্গা, হালিশহরের পরিত্যক্ত বেলাভূমি ও নিম্মাঞ্চলকে শহরের ছোঁয়া দিয়েছেন। আপনিই পারবেন, আমাদের শহর গ্রামকে এক করে দিতে। আমি জবাবে বলেছি, আমি এগিয়ে চলা আমার স্বভাব।

আমি থামতে চাইনা, আপনাদের দোয়া, সমর্থন ও মতামত নিয়ে একসঙ্গে উন্নয়নের মাধ্যমে এগিয়ে যেতে চাই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমকে কাজপাগল বানিয়েছেন। আমি জনগনের কল্যানের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে চাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...