বুধবার, ১২ আগস্ট ২০২৬

আগামী পাঁচ বছরের জন্য উন্নয়নের দায়িত্ব নিতে চাই: ছালাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৮ চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী আসনে জনগণের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বোয়ালখালী পৌর সভার আমতল, উপজেলা সদর হয়ে গোমদন্ডী ফুলতল, জমাদারহাট, শাকপুরা, আঞ্জিরমারটেক, সাতগড়িয়া পাড়া, টেঙ্ঘর, আজগর আলী স্কুল, মিলিটারি পুল, হাজীর পুল জনতার হাট এলাকায় আজ বৃহস্পতিবার ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথ সভায় কেটলি প্রতীকের প্রার্থী সিডিএ সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, পাঁচ বছরে মিলে একবার সংসদ নির্বাচন হয়। সারাদেশে একই দিনে অনুষ্ঠত নির্বাচনে এই একদিনে যাদেরকে রায় দিবেন, তারাই পাঁচ বছরের জন্য মহান জাতীয় সংসদে জনগনের প্রতিনিধিত্ব করবে।

এলাকার উন্নয়ন, শান্তি, শৃঙ্খলা পরিস্থিতিসহ গণমানুষের ভাগ্য অনেকটাই নির্ভর করে এলাকার সংসদ সদস্যের উপর। তাই ভোট দিতে হবে ভেবে চিন্তে। ব্যাক্তি দেখে নয়, তার কর্ম ও যোগ্যতা দেখেই আপনাদের ভোট দিতে হবে।

আমি ১০বছর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এর দায়িত্বে ছিলাম। ১০টি বছরের ১০টি দিনও আমি চট্টগ্রামের উন্নয়নের ভাবনা ও কর্মের বাইরে কাটাইনি।

বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছিলেন চট্টগ্রামকে সাজাতে। আমি সে দায়িত্ব পালন করতে কতটুকু সফল হয়েছি তা চট্টগ্রামবাসীই ভাল জানেন।

চট্টগ্রামের মানুষ যা কল্পনাও করতে পারেননি, জননেত্রী শেখ হাসিনা আমাকে দিয়ে সেই সব অকল্পনীয় কাজ চট্টগ্রামে করিয়েছেন। তখন ছিল পুরো চট্টগ্রাম মহানগর ও আশপাশকে সাজানোর দায়িত্ব। এখন আমি সুনির্দিষ্ট সংসদীয় এলাকা সাজানোর দায়িত্ব নিতে এসেছি।

বোয়ালখালী, চান্দগাঁও ও পাঁচলাইশকে স্বপ্নের মত সাজাতে আমার তেমন বেগ পেতে হবেনা বলে আমি বিশ্বাস করি। আমি জানি, সঠিক পরিকল্পনা নিয়ে আমার নেত্রীর কাছে গেলে তিনি আমাকে কখনোই খালি হাতে ফেরাবেন না।

আমি আগামী পাঁচ বছরের জন্য আপনাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিতে চাই। কেটলী মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা জেলা আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান এম. এ ঈসা, আবুল কালাম, রিদুয়ানুল হক টিপু, মামুনুর রশিদ মামুন, মোরশেদ আলম, মোহাম্মদ সেলিম, মিজানুর রহমান টিপু, মুজিবুর রহমান, আবু সৈয়দ, মোহাম্মদ সায়েম প্রমুখ।

এরপর তিনি মহানগর মহিলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে প্রধান নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় করেন এবং ৬নং পূর্ব ষোলশহর হাছান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওয়াছিয়া মাদ্রাসা মাঠে এলাকাবাসীর সাথে উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...