বুধবার, ১২ আগস্ট ২০২৬

পরাজিত হলেও আ’লীগকে দায়ী করবো না: ইনু

চট্টগ্রাম নিউজ ডটকম

১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ভোটের মালিক জনগণ, তাই ভোটে পরাজিত হলেও জোটের শরীকদের দায়ী করবো না।

কুষ্টিয়া-২ আসনে ইনুর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছেন।

কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ ইউনিয়ন পরিষদের সামনে বৃহস্পতিবার বিকাল ৫টায় নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।

পথসভায় যোগ দেয়ার আগে এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন ইনু।

জাসদ সভাপতি আরও বলেন, আওয়ামী লীগ দলগতভাবে জোটের প্রার্থীর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। বিক্ষিপ্তভাবে কে স্বতন্ত্র ভোট করছে তা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু বলেন, মিরপুরে আওয়ামী লীগের কার্যালয়ে বসে মিটিং করে নৌকার বিরুদ্ধে কথা বলা উচিত হয়নি। এটা শৃঙ্খলা পরিপিন্থী বলে মনে করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, মিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এনামুল হক, পোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন ও সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...