বুধবার, ১২ আগস্ট ২০২৬

সাংবাদিক নির্যাতনকারীদের রেহাই দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের রেহাই দেওয়া হবে না।

তিনি বলেন, ‘দেশ অনেক আন্দোলন ও সংগ্রাম দেখেছে। কিন্তু, সাংবাদিকদের কোনো সময় টার্গেট করা হয়নি। হামলাকারীরা সাংবাদিকদের মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেছে। এতে আমার দুঃখ প্রকাশ করার কোনো ভাষা নেই।’

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে নৃশংস হামলার শিকার আহত সাংবাদিকরা বৃহস্পতিবার সকালে গণভবনে তাঁর সঙ্গে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। যারা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে জড়িত তারা পার পাবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতির বাড়ি, জাজেস কোয়ার্টার এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে। এর আগে প্রধান বিচারপতির বাড়িতে হামলার কোনো নজির নেই।’

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন।

স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, একাত্তর টিভির প্রধান সম্পাদক ও এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু এবং একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ। এসময় বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত ২৮ অক্টোবর আহত সাংবাদিকদের বক্তব্যের ওপর ভিত্তি করে একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানে সংলাপ এবং গঠনমূলক আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।তিনি বলেন, ‘আমার পূর্ণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...