বুধবার, ১২ আগস্ট ২০২৬

বিজয়ের ৫২ বছর পূর্তিতে দূর্মর বাংলাদেশ’র শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক

বাঙালির গৌরব ও অহংকার মহান বিজয় দিবস। বিজয় ও পরাধীনতার শৃংখল হতে মুক্তির ৫২ বছর পূর্তি উপলক্ষ্যে, চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন “দূর্মর বাংলাদেশ ” এর উদ্যোগে “আলোচনা সভা ও ৭ম শীতবস্ত্র বিতরণ।

সোমবার (২৫ ডিসেম্বর) নগরীর বায়েজিদ শেরশাহ ডা: মজহারুল হক হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

আওয়াল খান শাহীন এর সঞ্চালনায় “দূর্মর বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, এস এম আনিসুল ইসলাম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এন্ড মেডিকেল কলেজ এর প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসাইন, প্রধান আলোচক, মোহনা টিভির চট্রগ্রাম ব্যুরো চীফ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলী আহমেদ শাহীন, উদ্বোধক কক্সবাজার রয়েল বীচ রিসোর্ট চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রচার ও প্রকশনা সম্পাদক রোজী চৌধুরী আয়কর আইনজীবি নজরুল ইসলাম, মাও: জাফর আলম, নয়ন শাহ, মাও:আলমগীর রেজা কাদ্বেরী, ইসমত আরা বেগম, শুক্লা পাল।

বক্ততারা মহান বিজয় দিবসের স্মৃতি চারণ করে বাঙালির গৌরবজ্জ্বল দিনগুলো ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। দেশ ও মাতৃভূমির প্রতি ভক্তি, শ্রদ্ধা, ও দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের কাছে আহ্বান করেন পাশাপাশি সমাজের সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন।

সকল ধরনের নিপীড়ন, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তোলা এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্য কাজ করার জন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান করেন।

পরিশেষে শতাধিক সুবিধা বঞ্চিত, দরিদ্র,অসহায়, পথশিশু ও শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, শওকত আলী, হা: আব্দুস ছাওার, আসাদুজ্জামান সাকিব, বারেক, আবু রায়হান, মাহফুজুল ইসলাম ফাহাদ, আরমান, জুয়েল, রুহুল আমিন, জাকির, আশরাফুল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...