আচরণবিধি ভঙ্গ করায় চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকার এ তথ্য জানান।
তিনি উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের উনার বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছেন। এছাড়া উনার বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ এসেছে।
ইসি সুত্র আরো জানায়, আগামীকাল আইন শাখা থেকে নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের উনার বিরুদ্ধে মামলা করার জন্য চিঠি পাঠানো হচ্ছে বলে জানা যায়।
