বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সিডিএ’র চেয়ারম্যান আবদুচ ছালামের গণসংযোগ

কাজ পাগল মানুষ আমি মানুষের কল্যাণে কাজ করাই আমার ব্রত: ছালাম

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, অত্যন্ত সাধারন পরিবারের সন্তান আমি।

সাধারণ মানুষের সাথে মিলে মিলে আমার বেড়ে ওঠা। মানুষ কি চায়, কিসে মানুষের কল্যান হবে, আমার চিন্তা চেতনায় সব সময় এসব বিষয় কাজ করে।

স্বভাবগত ভাবেই আমি কাজ পাগল, কাজের মধ্যে থাকতেই ভালবাসি। মানুষ আমাকে বলে আমি একজন সফল মানুষ।

মহান রাব্বুল আল আমিনের অসীম করুণায় আমি হয়তো ব্যক্তি সফলতা অনেক পেয়েছি। কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন করতে পারাকেই আমি চরম সফলতা হিসেবে দেখি।

ভোট চাইতে গেলে মানুষ আমাকে বলে চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক কাজ করে আপনি সিডিএ তে নতুন ইতিহাস তৈরী করে গিয়েছেন। আপনাকে ভোট দেয়া উন্নয়নকামী মানুষের নৈতিক দায়িত্ব।

মূলত: মানুষের কল্যাণে কাজ করাকে আমার নেশায় পরিনত করেছেন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা।

গণমানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধুকন্যার অক্লান্ত পরিশ্রম আমাকে অনুপ্রানিত করেছে। জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত আমি মানুষের কল্যানে কাজ করে দোয়া নিতে চাই।

আগামী নির্বাচনে আমাকে কেটলী মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে মানুষের জন্য আরো বেশী কাজ করার সুযোগকে আমি শতভাগ কাজে লাগাব।

উল্লেখ্য তিনি আজ রবিবার বোয়ালখালী উপজেলার কালুরঘাট ব্রিজ, পাঠান পাড়া, চৌধুরী হাট, ফকিরাখালী, মসজিদ ঘাট, ঘাটিয়াল পাড়া, সরবতীবর বাড়ী, অট্টল, সৈয়দনগর, চান্দারহাট, সৈয়দপুর, গোরস্তানের টেক, জোটপুকুর, হাজীরহাট, উপজেলা সদরে ব্যাপক গণসংযোগ করেন।

এরপর সন্ধ্যায় পূর্ব মোহরা মসজিদ মার্কেট, ছোট বাকলিয়া ইসলাম মিস্ত্রির বাড়ি ও পুরাতন জানালী হাটে উঠান বৈঠকে বক্তব্য করে কেটলী মার্কায় ভোট প্রার্থনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...