রবিবার, ১৭ মে ২০২৬

ফজলে করিম চৌধুরীকে পুনরায় নির্বাচিত করা রাউজানবাসীর নৈতিক দায়িত্ব: শওকত বাঙালি

নিজস্ব প্রতিবেদক

রাউজানের উন্নয়নের ধারাবাহিকতায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেতা এবিএম ফজলে করিম চৌধুরীকে পুনরায় নির্বাচিত করা রাউজানবাসীর নৈতিক দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অভিযাত্রায় রাউজানে যে অভূতপূর্ব উন্নয়ন এবিএম ফজলে করিম চৌধুরীর হাত ধরে সম্পন্ন হয়েছে রাউজানবাসী যুগ যুগ ধরে তাঁকে স্মরণের আবরণে শ্রদ্ধায় আসীন রাখবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জেলা ও রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম কীর্তিমান সংগঠক, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং যুদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান, বিশিষ্ট শিক্ষানুরাগী, রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা জননেতা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের সুযোগ্য সন্তান মহামান্য রাষ্ট্রপতি মরহুম মো. জিল্লুর রহমানের সাবেক পলিটিক্যাল এপিএস, বাাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি এসব কথা বলেন।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এবিএম ফজলে করিম চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি প্রধান আলোচকের বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও রাউজান থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন সাহাব উদ্দিন আরিফ বিএ।

পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মো. সোলায়মান মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাউজান থানা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুল্লাহ আল মাসুদ, উত্তর গুজরা (পূর্ব-পশ্চিম ও মধ্যম রূপচান্দ নগর) ঈদগাঁ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শওকত নোমান বাবু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হাফেজ, ইউপি সদস্য মো. তৈয়ব উদ্দিন, ইউপি সদস্য দুলাল, ইউপি সদস্য রিটন দে, ইউপি সদস্য জগদীশ বড়–য়া, ইউপি সদস্য জামাল উদ্দিন, সমাজসেবক রফিকুল আলম সিকদার, প্রশান্ত বড়–য়া, মোতালেব সিকদার, মহিউদ্দিন বখতেয়ার, আব্দুল করিম, শওকত জামান, শওকত হাফেজ, এস.এম আরিফ মহিউদ্দিন তারেক, সেলিম উদ্দিন, নোমান তালুকী, মাসুদ হোসেন মাসুক, মো. ইলিয়াছ, যুবলীগ নেতা টনি বড়ুয়া, আরিফুল ইসলাম, রিন্টু বড়ুয়া, পিন্টু বড়ুয়া, সাবেক ইউপি সদস্য মো. শামসুল আলম, মো. মফিজ মিঞা ফারুকী, বোরহান উদ্দিন রুবেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ভোটারদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে ভোটারের গড় অনুযায়ি রাউজানে সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে জননেতা এবিএম ফজলে করিম চৌধুরীকে এই আসনটি উপহার দেওয়া হবে।

একই দিন বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে এমপি পুত্র ফারাজ করিম চৌধুরীর ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নে আগমন উপলক্ষে সেন্ট্রাল বয়েজ অব রাউজান নেতৃবৃন্দ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা সভাপতি লেখক-সাংবাদিক শওকত বাঙালির সাথে মতবিনিময় করেন।

এসময় সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, কাজী শিহাব, স্থানীয় প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নানসহ সেন্ট্রাল বয়েজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...