রবিবার, ১৭ মে ২০২৬

পটিয়ার কোলাগাঁওয়ে নতুন ভোটারদের সাথে মতবিনিময়ে জেলা আ’লীগ নেতা মোহাম্মদ ফারুক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোতাহেরুল ইসলামের সমর্থনে কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৫নং ওয়ার্ডের নতুন ভোটার ও যুবকদের সাথে মতবিনিময় সভা কালারপোল বাদামতলস্থ ইউনিয়ন নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক।

এসময় মোহাম্মদ ফারুকের হাতে ফুল দিয়ে ওয়ার্ড যুবদলের মোহাম্মদ বাবলুর নেতৃত্বে একঝাঁক যুবদল কর্মী মুজিবাদর্শের প্রতি আনুগত্য স্বীকার করে নৌকার বিজয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী ওসমান গণি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজী মাহবুবুল হক চেীধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক দীপক কুমার শীল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা শিমুল বড়ুয়া, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো. বুলবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক তানভীর হোসেন, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মো. টিপু সুলতান প্রমূখ নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...