রবিবার, ১৭ মে ২০২৬

চকরিয়ায় মিয়ানমার থেকে আসা ২০টি গরু উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় মিয়ানমার সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ট্রাকভর্তি ২০টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের পাশ থেকে গরুগুলো উদ্বার করা হয়।

আটককৃতরা হলেন- ফাঁসিয়াখালী ইউপির ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের ডান পাশে মাস্টার আলী পাড়ার মৃত মাস্টার জহির আহাম্মদের ছেলে মো. ওমর ফারুক (৩০), একই ওয়ার্ডের মুসলিম নগর পাড়ার মৃত আবুল খায়েরের ছেলে গিয়াস উদ্দিন (৫০) ও চাঁদপুরের কচুয়া থানার সাতবাড়িয়া জমির মেম্বারের বাড়ির আবুল হোসেনের ছেলে মোশারাফ হোসেন (২৬)।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার তিনটার দিকে খবর আসে চকরিয়ার ফাঁসিয়াখালীর গাবতলী বাজারের ডান পাশে মাস্টার আলী পাড়ার ইটের সলিং রাস্তার উপর কিছু অবৈধ গরু মিয়ানমার হতে রাজস্ব ফাঁকি দিয়ে এনে ক্রয়-বিক্রয় হচ্ছে। এ সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে গিয়ে ২০টি বিভিন্ন রংয়ের গরু ট্রাকে বোঝাইরত অবস্থায় পাওয়া যায়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ট্রাক ড্রাইভারসহ গরুচোরাই কারবারিতে লিপ্ত ৩ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকরা গরুগুলো আমদানি ও মালিকানার স্ব-পক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই গরুবোঝাই ট্রাকসহ জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

ওসি বলেন, উদ্ধার ২০টি গরু এবং জব্দ ট্রাক বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর উদ্যোগ চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এ ঘটনায় জড়িতদের ব্যাপারে তথ্য উদঘাটন করা হবে বলে উল্লেখ করেন ওসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...