আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো: আবু তৈয়ব ব্যাপক গণসংযোগ করেছেন।
শুক্রবার (২২ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার দক্ষিনাঞ্চলের বক্তপুর ও খিরাম ইউনিয়নের আনাচে কানাচে গণসংযোগ চালিযে তরমুজ প্রতীকের জন্য ভোট ভিক্ষা করেন তিনি।
এসময় দুটি ইউনিয়নের একাধিক স্থানে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী আবু তৈযব বলেন, এবারের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। নেত্রী নৌকার মনোনয়ন যেমন দিয়েছে, স্বতন্ত্র ভাবে ভোট করার সুযোগও সুযোগ দিয়েছেন।
তিনি আরো বলেন, এক্ষেত্রে কর্মীরা নিজেদের খুশী মতো কাজ করাতে গেলে কোন সমস্যা হবেনা।
নির্বাচিত হলে বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফটিকছড়িকে মডেল উপজেলায় রুপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব।
